দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
এক বিবৃতিতে তিনি বলেন, শনিবার থেকে শুরু হওয়া জানাজার আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে ‘ইসলামি ইরানের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়’ রচনার জন্য তিনি দেশের সব জনগণকে আহ্বান জানাচ্ছেন।
গালিবাফ আরও বলেন, ‘প্রতিশোধের জন্য জাতির আহ্বান পুরো বিশ্বের কানে পৌঁছাতে হবে।’
৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিহত হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রথম দিনেই তাকে হত্যা করা হয়।
১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আলী খামেনি। এর এক দশক আগে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বেই ইসলামি বিপ্লব সংঘটিত হয়েছিল।
সূত্র: আল-জাজিরা
/অ